ছাত্রদের অবশ্যই পালনীয় নিয়মাবলী
- মাতা-পিতা, শিক্ষক-শিক্ষিকা ও বড়দের শ্রদ্ধা করবে এবং সালাম দেবে।
- সৎ চিন্তা করবে, সৎ পথে চলবে, সত্য কথা বলবে, অন্যায়কে ঘৃণা এবং প্রতিহত করতে চেষ্টা করবে।
- অধ্যবসায়ী ও পরিশ্রমী হবে। জীবনে সফলতার জন্য আল্লাহ/সৃষ্টিকর্তার উপর ভরসা করবে ও তার সাহায্য চাইবে।
- স্কুল ইউনিফর্ম পরিধান করে নিয়মিত স্কুলে আসবে। স্কুল ইউনিফর্ম ছাড়া কোন অবস্থাতেই শ্রেণি এবং পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না।
- জাতীয় সংগীত, শপথ বাক্য ও মুসলমান ছাত্ররা সূরা ফাতিহা (বাংলা অর্থসহ) শুদ্ধ উচ্চারণে মুখস্ত করবে।
- বিদ্যালয়ে কোন ছাত্র খেলার যে কোন সরঞ্জাম নিয়ে আসবে না।
- ক্লাস বসার ১৫ মিনিট পূর্বে স্কুলে আসবে, যথারীতি ‘সমাবেশে’ যোগদান করবে এবং সেখান থেকে সারিবদ্ধভাবে শ্রেণিকক্ষে প্রবেশ করবে।
- শ্রেণির ঘন্টা বাজার পর ৫ মিনিটের মধ্যে যদি কোন শিক্ষক/শিক্ষিকা শ্রেণি কক্ষে না আসেন, তাহলে ‘শ্রেণি মনিটর’ সহকারী প্রধান শিক্ষক/শিক্ষিকা অথবা প্রধান শিক্ষককে অবশ্যই জানাবে।
- স্কুল চলাকালীন সময়ে টিফিন পিরিয়ড ব্যতীত কোন ছাত্র শ্রেণিকক্ষের বাইরে কোথাও অনুমতি ছাড়া যেতে পারবে না।
- টিফিন পিরিয়ডে দিবা শাখার মুসলিম ছাত্ররা জোহরের নামাজ আদায় করবে।
- টিফিনের পর ওয়ার্নিং বাজার সাথে সাথে শ্রেণিকক্ষে প্রবেশ করবে।
- স্কুলের সম্পদ কেউ নষ্ট করলে উচ্চহারে জরিমানা আদায় করা হবে।
- খেলাধুলা এবং বিদ্যালয়ের যেকোন অনুষ্ঠানের শান্তি-শৃঙ্খলা-একতা বজায় রেখে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে আন্তরিকভাবে চেষ্টা করবে।